ঢাকাSunday , 7 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি হাবিব কারাগারে

admin ঢাকা
আপডেট: 7 October 2018, 13:42

আ‌বিদ হাসান: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের জামিন না’মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (৭ অক্টোবর) বেলা ১২টায় সাতক্ষীরা অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে হাজির হয়ে চারটি মামলায় জামিনের আবেদন জানালে বিচারক অরুনাভ চক্রবর্তী তার জামিন না’মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, তালা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলতাফ হত্যা, বিস্ফোরক দ্রব্য ও চাঁদাবাজির মামলায় হাবিবুল ইসলাম হাবিব আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালত তা না’মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *