ঢাকাFriday , 17 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 December 2021, 22:36

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় তীব্র কনকনে শীতের রাতে অসহায় ও গরীব শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে শীতের কষ্ট লাঘবে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা এমপির নির্দেশনায় প্রকৃত অসহায় শীতার্ত খুঁজে খুঁজে শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে পৌরসভার ১নং ও ২নং ওয়ার্ডের ঝুটিতলাসহ বিভিন্ন এলাকায় পথচারী, ছিন্নমুল ও শীতার্ত অসহায় মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষে শীতবস্ত্র কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎ¯œা আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সদর এমপি মহোদয়ের একান্ত ব্যক্তিগত সহকারি শেখ মাহফুজুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *