ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপ্ত

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 23:28

তালা প্রতিনিধি: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে তালা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ। সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *