দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সম্পাদকের মৃত্যুতে সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের গভীর শোক
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, বরসা এনজিও রিসোর্ট ও চায়না বাংলা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর একেএম আনিছুর
রহমান হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে দুবাইয়ের আজমান খলিফা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, ব্যবসায়িক কাজে এবং শারিরীক চিকিৎসার জন্য প্রায় এক মাস আগে তিনি দুবাই গমন করেন। আগামী ২০ ডিসেম্বর তাঁর দেশে ফেরার কথা ছিল। এর আগে বৃহস্পতিবার সকালে আকস্মিক অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেয়া হয়। বাংলাদেশ সময় বেলা ১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন- সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সভাপতি গাজী মোক্তার হোসেন , সহ-সভাপতি মোঃ শাহজাহান আলম, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম , সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুর রহমান পলাশ , কোষাধক্ষ্য, মোঃ মাজহারুল ইসলাম, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, মোঃ মামুন হোসেন, দপ্তর সম্পাদক,শেখ শিমুল হোসেন বাবু , কার্যনির্বাহী সদস্য, এ্যাড.নজরুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, নব কুমার দে , শেখ মনিরুজ্জামান সঞ্জয় কুমার দাশ সহ , সাতক্ষীরা রিপোটার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

Leave a Reply