ঢাকাWednesday , 15 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার মাগুরায় ৪ শহীদ মুক্তিযোদ্ধার সমাধিতে আমরা বন্ধুর শ্রদ্ধা নিবেদন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2021, 23:32

মহান মুক্তিযুদ্ধে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ক্ষত্রীয় পাড়ায় হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ চার মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্যরা ।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় মাগুরা ইউনিয়নের ক্ষত্রীয় পাড়ায় সমাহিত শহীদ বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর, শহীদ বীর মুক্তিযোদ্ধা শুশীল কুমার, শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ ও শহীদ বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তারা।

এ সময় তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারসহ আমরা বন্ধুর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে আমরা বন্ধু তালা উপজেলা টিমের সদস্য এহসানুল হক যুবায়ের বলেন, শহীদ আজিজ, শুশীলদের মত মহান মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো ও তাদের আত্মত্যাগের কথা স্মরণ করতেই শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *