ঢাকাWednesday , 15 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে সুশীলনের বিনোদন সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 December 2021, 21:50

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুশীলনের প্রকল্প অফিসে বিনোদন সামগ্রী বিতরণ করা হয়েছে। দাতা সংস্থা পেনি অ্যাপিল ইউকে এর আর্থিক সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে মুন্সিগঞ্জ প্রকল্প অফিসের সামনে মুন্সিগঞ্জ, বুড়িগোয়ালিনি ও আটুলিয়া ইউনিয়নের ৩৫০ জন উপকারভোগীদের বিনোদনের জন্য ২৫টি দলে প্রত্যেক দলের সভাপতি ও সেক্রেটারিদের হাতে ২৪” এলইডি স্মার্ট টেলিভিশন বিতরণ করা হয়।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর ১২টায় বিনোদন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন সাজু, রিকল ২০২১ প্রকল্প সমন্বয়কারী এস এম জাকির হোসেন ও সেইফ ড্রিংকিং অ্যান্ড হাইজিন প্রমোশন প্রকল্পের ম্যানেজার তাপস মিত্র। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রকল্পের প্রজেক্ট অফিসা মিজান, ছাত্তার, জেসমিন ও সাদিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *