ঢাকাTuesday , 14 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 14 December 2021, 22:37

নিজস্ব প্রতিনিধি : শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২১ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের হলরুমে। আলোচনা সভা পুর্বক সকল শহিদদের স্মরণে সাতক্ষীরা শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরে উপাধ্যক্ষ মহানন্দ মজুমদার’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. আবদুল কুদ্দুস সরদার।
আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের চীফ ইন্সট্রাক্টর ড. এম.এম নজমুল হক, ইলেকট্রনিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রকৌশলী অলোক সরকার, এনভায়রনমেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান বিপ্লব কুমার দাস, আরএসি বিভাগীয় প্রধান মো. এনামুল হাসান, কম্পিউটার বিভাগীয় প্রধান ফারুক হোসেন ও আহসান কবীর প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান ছিদ্দিক আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *