ঢাকাTuesday , 14 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 14 December 2021, 22:14

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ৯ টায় কলেজ ক্যাম্পাসে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষকদের কালো ব্যাচ ধারণ, শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ, নীরবতা পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল গফফারের সভাপতিত্বে ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফকির আহমেদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক সুব্রত কুমার দাশ, এস এম আব্দুল গফুর, সরদার রফিকুল ইসলাম, সরদার নুরুল ইসলাম, আনন্দ মোহন মন্ডল, নাজমুল হক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *