ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা তথ্য অফিসারের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2021, 22:50

আগরদাড়ি ইউনিয়নে জেলা তথ্য অফিসারের আয়োজনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায়, সাতক্ষীরা সদর উপজেলার ১০ নাং আগরদাড়ী ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে আগরদাড়ী ইউনিয়ন পরিষদে চত্বরে জেলা তথ্য অফিসের আয়োজনে ও জেলা তথ্য অফিসার মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম, আগরদাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক তাপস আচার্য্য, তথ্য সহকারী অফিসার রমজান আলী, আগরদাড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য সামছুর রহমান প্রমূখ। এসময় মুক্তিযোদ্ধা আঃ রাজ্জাক, অজেদ আলী, আব্দুস সামাদ সহ গ্রাম পুলিশ ও মহিলা গৃহহীনরা।

প্রধান অতিথি আসাদুজ্জামান বাবু বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ক্ষমতায় এসে ব্যাপক উন্নয়ন করছেন। রাস্তাঘাট, কার্লভাট, ব্রীজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী দেশের টাকায় পদ্না সেতু নির্মাণ করছেন। সাতক্ষীরায় বাইপাস সড়ক, মেডিকেল কলেজ ও হাসপাতাল, যুব উন্নয়ন ভবন, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করছেন। শেখ হাসিনা সরকার বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃভাতা প্রতি বছর দিয়ে আসছেন। প্রতিবছর শিক্ষার্থীদের উপবৃত্ত দিচ্ছেন। প্রত্যেক বছরের প্রথম মাসের এক তারিখে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই দিচ্ছেন তিনি বলেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *