ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2021, 22:40

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ডিসেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির’র সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির উপদেষ্টা সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভল সার্জন ডা. হুসাইন সাফায়াত, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাতক্ষীরা মহিলা কলেজর অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা শিক্ষা অফিসার এস.এম আব্দুল্লাহ -আল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জর্জ কটের পিপি এডভোকেট আব্দুল লতিফ, সডক ও জন পথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপ্পী, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, শ্যমনগর উপজেলা চেয়ারম্যান মো. আতাউল হক দোলন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাস, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা প্রমুখ। জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় মাদক ও চোরাচালান, মডেল মসজিদ নির্মাণ, বাসটার্মিনাল স্থানান্তর, ওয়াজ মাহফিল, যানজট, প্রাণসায়ের খাল খনন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় জেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *