ঢাকাSunday , 12 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 December 2021, 22:38

কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, র‌্যালি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শহরে র‌্যালি বের করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আহসানুল মিজান রুমী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *