দেবহাটায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি
দেবহাটা প্রতিনিধি : দেবহাটা প্রেসক্লাবের সহযোগী সদস্য সজল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ঐ সংবাদ-কর্মী জীবনের নিরাপত্তা চেয়ে দেবহাটা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। যার নং-৪০৩। দৈনিক প্রবাহ’র দেবহাটা প্রতিনিধি সংবাদ-কর্মী সজল ইসলাম জানান, শনিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠানের এসে শিমুলিয়া গ্রামের বাবুর আলী সরদারের ছেলে আলমগীর সরদার (৩২) এ হুমকি প্রদান করে।
তিনি আরো জানান, হুমকি দাতা সজল ইসলামের রেকর্ডীয় সম্পত্তিতে যেতে নিষেধ করেন। সেখানে যাওয়ার চেষ্টা করলে খুন, জখমের হুমকি প্রদান করেন। এ ব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ শেখ ওবায়দুল্লাহ বলেন, একটি সাধারণ ডায়েরি পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply