ঢাকাSaturday , 11 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগরে গরিবের কম্বল নিয়ে স্বজন প্রীতি, হদিস নেই ২৪০ টির

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 December 2021, 22:32

জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : কলারোয়া উপজেলার ১ নং জয়নগর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে কম্বল বিতরণে স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। ইউনিয়নের সদ্য নির্বাচিত ইউপি সদস্যরাই এই অভিযোগ তুলেছে।
ইউপি সদস্যরা জানান, গরিব ও অসহায়দের জন্য সরকারের দেওয়া ২৪০ শীত বস্ত্রের (কম্বল) হদিস মিলছে না। সাংবাদিকদের সাথে আলাপকালে ইউপি সদস্যরা পাল্টা প্রশ্ন ছুড়ে জানতে চাইছেন বাকি কম্বল গেল কোথায় ? ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আসমত আলী বলেন, গত ১ সপ্তাহ আগে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিতরণের জন্য গরিব ও অসহায়দের জন্য প্রথম পর্যায় সরকার ৪২০টি শীত বস্ত্র (কম্বল) প্রদান করে উপজেলা প্রশাসন।

পরিষদে নিয়ে আসা সরকারি ৪২০টি কম্বল নব-নির্বাচিত নারী চেয়ারম্যান বিশাখা সাহা প্রতি মেম্বরকে ১৫টি করে নয়টি ওয়ার্ডে সংরক্ষিত মহিলা মেম্বরসহ ১২ জনকে মোট ১৮০টি কম্বল দিয়েছেন গরিব ও অসহায়দের মধ্যে বিতরণের জন্য। মেম্বররা বাকি ২৪০ কম্বলের হদিস পায়নি। তিনিসহ আরও ৫ ইউপি সদস্য জানান, দুস্থ অসহায় ও গরিবের জন্য দেয়া সরকারের শীত বস্ত্র (কম্বল) ইউপি চেয়ারম্যান বিত্তবান ও তার অনুগত লোকদের মাঝে দিয়েছেন। নির্বাচনে কাজ করা তার কর্মীদের খুশি রাখতে তিনি কর্মীদের পরিবার প্রতি ৬/৭টি করে কম্বল দিয়ে অসহায়দের বঞ্চিত করেছেন।
এবিষয়ে জানতে চাইলে জয়নগর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা বলেন, সরকারিভাবে পাওয়া সব কম্বল বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *