ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ৫ম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 23:08

সমীর রায়, আশাশুনি: আশাশুনির ফকরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মলয় কৃষ্ণ মন্ডলের বিরুদ্ধে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাকে বদলী করা হয়েছে।
জানাগেছে, সহকারি শিক্ষক মলয় কৃষ্ণ মন্ডল নিজের বাড়িতে প্রাইভেট পড়ান। মাসিক হারে টাকা নিয়ে প্রতিদিন ৩০ জনের গ্রুপে সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত এবং সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রাইভেট পড়ান তিনি।
অভিযোগ, ২৯ সেপ্টেম্বর প্রাইভেট পড়তে ৫ম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করেন তিনি। বিষয়টি ওই ছাত্রীর বাবা জানতে পেরে প্রধান শিক্ষকসহ অন্যান্যদের অবহিত করেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোছা. শামসুন্নাহার জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথা বলেছি। সরেজমিন গিয়ে মেয়ে, প্রধান শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকের সাথে কথা বলেছি।
অভিযুক্ত শিক্ষক মলয় কৃষ্ণ জানান, তার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সঠিক নয়।
এদিকে, ওই ছাত্রীর জবানবন্দিসহ বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যে শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন, প্রাইভেট পড়ান এবং প্রাথমিকভাবে দাখিলকৃত অভিযোগের সত্যতা পাওয়ার পর শিক্ষক মলয় কৃষ্ণ মন্ডলকে ডেপুটেশনে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *