ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে আওয়ামী লীগ নেতার বাসভবনে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ!

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 23:03

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: একাদশ সংসদ নির্বাচনে যশোরের মণিরামপুরে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা এসএম ইউনুস আকবরের পৌর শহরের বাসভবনে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও দু’টি মোটরসাইকেল সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার (৫ অক্টোবার) রাত সাড়ে ১১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে মণিরামপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
শনিবার (৬ অক্টোবার) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মুক্তিযোদ্ধা ইউনুস আকবরের পৌর শহরে দু’টি বাড়ির মধ্যে পুরাতন ২য় তলা ভবনের নিচ তলার সিড়ির নিচে দুটি মোটরসাইকেল ভস্মিভুত হয়েছে। যার একটির মালিক পৌর এলাকার গাংড়া গ্রামের শ্রমিকলীগ নেতা দেলোয়ার হোসেন এবং অপরটি উপজেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক কাশিমনগর গ্রামের কমিনুর রহমান কামিনের। তারা জানান, ওই ভবনের ২য় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকেন। ঘটনার সময় মুক্তিযোদ্ধা ইউনুস আকবর পার্শ্ববর্তী নিজ নতুন ভবনে অবস্থান করছিলেন। এব্যাপারে মুক্তিযোদ্ধা ইউনুস আকবর বলেন, আসন্ন একাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশার লক্ষ্যে তিনি প্রতিদিন উপজেলার বিভিন্ন অঞ্চলে গণসংযোগের পাশাপাশি সভা-সমাবেশ করে চলেছেন। এরই অংশ হিসেবে তার প্রতিপক্ষ এ অগ্নিকা- ঘটাতে পারে বলে তিনি আশংকা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *