ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জয়নগরে ইউপি মেম্বারকে খুন জখমের হুমকি থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2021, 21:54

ডেস্ক রিপোর্ট: কলারোয়ায় জয়নগরে নব-নির্বাচিত ইউপি সদস্যকে অপর এক ইউপি সদস্য প্রকাশ্যে খুন জখমের হুমকি দেয়ায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। হুমকি দাতা ইউপি সদস্যের নাম রেজাউল বিশ^াস। ২ নং ওয়ার্ড থেকে নির্বাচিত মেম্বার পুলিশকে মারপিট করার ঘটনায় দায়ের হওয়া মামলায় চার্জশীট ভূক্ত আসামি। হুমকির শিকার ইউপি সদস্যের নাম মানিকনগর গ্রামের মোসলেম আলী। তিনি ৫ নং ওয়ার্ডের নির্বচিত ইউপি সদস্য। এঘটনায় ওই হুমকি দাতার বিরুদ্ধে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরীসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরেও লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

গত বুধবার (৮ডিসেম্বর) সন্ধ্যায় থানায় হাজির হয়ে উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী বাদী হয়ে ওই সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করে বলেন-বুধবার (৮ডিসেম্বর) বিকাল ৪টার দিকে ইউনিয়ন পরিষদ এর সামনে রাস্তার উপর বিবাদী উত্তর ক্ষেত্রপাড়া গ্রামের মৃত আছির উদ্দিন বিশ^াসের ছেলে রেজাউল ইসলাম(ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে) প্রকাশ্যে খুন-জখমের হুমকি দেয়। এঘটনায় নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলী জীবনের নিরাপত্তার দাবীতে কলারোয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার ডায়েরি নং-৩৬৭। এদিকে জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশাখা সাহা জানান-তার পরিষদের নব-নির্বাচিত ইউপি সদস্য মোসলেম আলীর খুন-জখমের হুমকির বিষয়টি জানামতে সত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *