ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সকল অপশক্তিকে রুখে দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে- এ বি এম মোস্তাকিম

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2021, 21:47

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা শাকিল এর নৌকা প্রতীকের সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এ নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম। হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ জনসভায় পরিণত হয়। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোস্তাকিম বলেন নদী ভাঙ্গন কবলিত মানুষের পাশে নিরলসভাবে পরিশ্রম করে বাঁধ নির্মাণসহ ভাঙ্গন কবলিত মানুষদের রক্ষা করেছিলেন ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল।

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শ্রীউলা ইউনিয়ন বাসীর জন্য আবু হেনা সাকিলকে পুনরায় নৌকা প্রতীক মনোনয়ন দিয়েছেন। উন্নয়নের প্রতীক নৌকা গণতন্ত্রের প্রতীক নৌকা সমৃদ্ধি ও আধুনিক বাংলাদেশের প্রতীক নৌকা সুতরাং উন্নয়নের ধারা বজায় রাখতে হলে নৌকার বিকল্প নাই। তাই তিনি আগামী ৫ জানুয়ারি নির্বাচনে সকল অপশক্তিকে রুখে দিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবু হেনা সাকিলকে পুনরায় নির্বাচিত করার আহŸান জানান। এসময় জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক রাজ্যেশ্বর দাশ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, উপজেলা ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাধারণ সম্পাদক সৌরভ রায়হান সাদ, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও এলাকার হাজার হাজার জনসাধারণ সমাবেশে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *