ঢাকাThursday , 9 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 December 2021, 20:39

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা. হুইল চেয়ার বিতরণ পরবর্তী ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান।

সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, সখিপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহŸায়ক আবু রায়হান তিতু, দেবহাটা হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চন্দ্রকান্ত মল্লিক, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব টাউন শ্রীপুর শরচ্ছন্দ্র উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আফছার আলী, আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ, বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রফিক, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির শামছুর নাহার, ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী জহীর উদ্দীনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলায় অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী হিসেবে দক্ষিন পারুলিয়ার আয়েশা সিদ্দিকা, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সখিপুরের মনোয়ারা খাতুন, জেলা ও উপজেলায় সফল জননী হিসেবে খেজুর বাড়িয়ার সালমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা সফল নারী হিসেবে সখিপুরের গৌরী রানী ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় টাউন শ্রীপুরের সুফিয়া খাতুনকে জয়িতা সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *