ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 22:29

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটায় সরুলিয়া ইউনিয়নের ৫ ও ৬নং ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৫ অক্টোবর) বিকালে পাটকেলঘাটা হারুণ অর রশিদ কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান হিরো’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল। আরো উপস্থিত ছিলেন, সাইদুর রহমান (পাইলট), সহিদুল বিশ্বাস, আনোয়ার হোসেন, মারুফ খাঁন, আলিম, মুকুল প্রমুখ। সভা পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন (টিটু)।
এসময় ৫নং ওয়ার্ডে মিনহাজ মুনমুনকে সভাপতি ও দিপ্ত দাশকে সাধারণ সম্পাদক এবং ৬নং ওয়ার্ডে কবির হোসেনকে সভাপতি ও কিবরিয়া বিশ্বাসকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *