ঢাকাWednesday , 8 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা


December 8, 2021 10:04 pm
Link Copied!

এস,এম মোস্তফা কামাল : শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগ এ সভার আয়োজন করে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন- ঈশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জিএম শোকর আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক এমপি আলহাজ্ব এ.কে ফজলুল হক।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম মোস্তফা, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিএম মনসুর আলম, সাধারণ সম্পাদক বজলুল রশিদ। বর্ধিত সভায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিএম মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক ডা. আব্দুর সবুর সহ ইউনিয়ন আওয়ামী লীগের ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভার আলোচনা শেষে প্রধান অতিথি একে ফজলুল হক প্রধানমন্ত্রী কর্তৃক নৌকা প্রতীকের মনোনয়ন পত্র ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাড. জিএম শোকর আলীর হাতে হস্তান্তর করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।