ঢাকাTuesday , 7 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হুমকি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2021, 22:09

নিজস্ব প্রতিনিধি : তালায় সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু কে কাফনের কাপড় ও একটি চিরকুট পাঠিয়ে হুমকি দিয়েছে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি। জানা গেছে, সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু খুলনা হতে প্রকাশিত দৈনিক প্রবর্তন ও দৈনিক আজকের তথ্য পত্রিকার তালা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১ টার দিকে উপজেলা জাতীয় পার্টির অফিস খুলে সাটারের নিচে একটি লাল ব্যাগে কাফনের কাপড় ও দুটি চিরকুট রাখা দেখতে পাওয়া যায়।

পরে ব্যাগের উপরে লাগানো চিরকুটে কম্পিউটার টাইপকৃত লেখা এসএম হাসান আলী বাচ্চু কে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু জানান, আমার সহকর্মী মো: ফয়সাল হোসেন দুপুর আনুমানিক ১টার দিকে তালার জাতীয় পার্টির অফিস খোলা মাত্র দেখতে পায় একটি লাল ব্যাগের উপরে চিরকুট লাগানো ও ভিতরে কাফনের কাপড়। আমি পেশাগত জীবনে সাংবাদিকতা পেশায় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম আছি থাকবো ইনশল্লাহ। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, তালা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক এসএম হাসান আলী বাচ্চু। পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *