Sunday, 6 September 2026

এমপি জগলুল হায়দারের সাথে কুশুলিয়ার চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 7 December 2021, 21:25

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুশুলিয়ার নব-নির্বাচিত চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ্। মঙ্গলবার (৭ ডিসেম্বর) বিকেলে এমপি’র শ্যামনগরের বাসভবনে উপস্থিত হয়ে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।

বক্তব্য প্রদানকালে জগলুল হায়দার বলেন, কুশুলিয়া বাসীকে আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। তারা শেখ আবুল কাশেমকে বিপুল ভোটে বিজয়ী করেছে সেজন্য। আমি কথা দিচ্ছি সরকারি যত সুযোগ সুবিধা আসবে তা থেকে অবশ্যই কুশুলিয়ার মানুষ পাবে। এসময় উপস্থিত ছিলেন কুশুলিয়া প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *