ঢাকাMonday , 6 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মনোনয়ন বাতিলের দাবিতে অনশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2021, 22:41

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিমকে নৌকার মনোনয়ন বাতিলের দাবীতে গণ অনশন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে আশাশুনি শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে নারী পুরুষ অনশনে অংশ নেন এবং পাশেই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকিরুল ইসলাম, মোঃ মাসুদ, আক্তার হোসেন, নিহত সরবত মোল্যার স্ত্রী শেফালী খাতুন প্রমুখ।

বক্তগাণ বলেন, যুদ্ধাপরাধী মামলার সরকারি গেজেটভুক্ত রাজাকার মোজাহার সরদারের পুত্র শাহ নেওয়াজ ডালিম হত্যাসহ ১৭ মামলার আসামী। তাকে আ’লীগের দলীয় মনোনয়ন এলাকার মানুষ মেনে নেবেনা।
তার মনোনয়ন বাতিল করার সাথে সাথে ইউনিয়ন আ’লীগের সভাপতি অহিদুল ইসলাম মোল্যাকে মনোনয়ন প্রদানের দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *