ঢাকাMonday , 6 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় আনন্দ মিছিল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2021, 22:39

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির খাজরায় চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম পুনরায় নৌকা পাওয়ায় আনন্দ মিছিল এবং তাকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুর ও খাজরা বাজারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ইউপি নির্বাচনে পুনরায় দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। দলীয় মনোনয়ন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেন এলাকার শত শত দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

একই সাথে তাকে দলীয় মনোনয়ন দেওয়ায় সাবেক বিএনপি নেতা অহিদুল ইসলাম ও তার দোসরদের ছত্রছায়ায় কিছু সংখ্যক মানুষ তাকে ও তার পরিবারকে নিয়ে মিথ্যাচারের মাধ্যমে কিছু লোকজন নিয়ে অনশন ও মানববন্ধনের অভিনয় করে ষড়যন্ত্র করছে।
তাদের ষড়যন্ত্র ও মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তুয়ারডাঙ্গা বাজার, গদাইপুর হাই স্কুলের সামনে ও খাজরা বাজারে মেইন সড়কে প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করা হয়।
এসব অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মেম্বার অনুপ কুমার মন্ডল, আঃ লতিফ, সিরাজুল ইসলাম, ইব্রাহিম খলিল টুকু, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি সাইফুল ইসলাম, মেম্বার ইব্রাহিম গাজী, সাইফুল ইসলাম কাজল, আনারুল ইসলাম, আছাদুজ্জামান রিপন, ছলেমান গাজী, প্রদীপ চক্রবর্তী, শ্যাম পদ, আশরাফুল সরদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *