ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মাসির জমি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 22:22

ডেস্ক রিপোর্ট: মাসির জমি ফিরে পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যক্তি।
শনিবার (৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আশাশুনির হামকুড়া কচুয়া গ্রামের আদিত্য মন্ডল সংবাদ সম্মেলন করে এ দাবি জানান।
লিখিত বক্তব্যে আদিত্য মন্ডল বলেন, আমার মাসি ভুন্দি বেওয়ার ৩৬ শতক জমি বর্গাচাষ করতেন একই গ্রামের ভুধর মন্ডলের ছেলে ভবনাথ মন্ডল। কিন্তু মাসি মারা যাবার পর থেকে বর্গাদার ভবনাথ প্রচার দেয় যে, মাসি তার কাছে ওই জমি বিক্রি করে গেছেন। এ মিথ্যা প্রচার ও ভয়ভীতি দেখিয়ে ভবনাথ মন্ডল ওই জমি ১৫ বছর ধরে জবর দখলে রাখেন এবং কুল্লা ইউপি চেয়ারম্যানকে ভুল তথ্য দিয়ে ২০১৫ সালে একটি ওয়ারেশ কায়েম সার্টিফিকেট ইস্যু করিয়ে নেন। তিনি বলেন, আমাদের দেওয়া তথ্য অনুযায়ী একই চেয়ারম্যান একই বছর ভবনাথের ওয়ারেশ বাতিল করে আমার নামে ওয়ারেশ কায়েম সার্টিফিকেট দেন। এ সময় ভবনাথ আমার নামে কয়েকটি মামলা করে।
আদিত্য জানান, ৩৬ শতক জমির নাম পত্তন করে তার মধ্যে ২৯ শতক জমি তিনি কুল্লা গ্রামের সামাদ গাজির স্ত্রী রাজিয়া সুলতানার কাছে বিক্রি করে দেন। এরপর থেকে ভবনাথ পুলিশ দিয়ে আদিত্য ও তার পরিবারকে হয়রানি করছে। এরই মধ্যে আঙ্গুর মেম্বর গত ১৫ সেপ্টেম্বর থানায় এ বিষয়ে বসাবসির কথা বলে আশাশুনি বাজারের চাঁদনির নিচে বসে তিনটি ১শ টাকার স্ট্যাম্পে জোর করে আদিত্যর স্বাক্ষর করিয়ে নেয়। তার জমি যাতে বেহাত না হয় সে ব্যাপারে তিনি পুলিশ সুপারের সহায়তা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *