ঢাকাMonday , 6 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 6 December 2021, 22:16

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি )রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ইকবাল আহমেদ ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অন্না চক্রবর্তী,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা তানজিলা খাতুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ও নবনির্বাচিত মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম,বিষ্ণুপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ,বীর মুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ। সভায় বিজয়ের ৫০ বছর পূর্তি উদযাপন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন এর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *