ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চুকনগরে আ’লীগ নেতা মাহাবুবের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 22:20

চুকনগর (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট অর্থনীতিবিদ, আওয়ামী লীগ নেতা ও খুলনা-৫ আসন তথা ডুমুরিয়া-ফুলতলা হতে মনোনয়ন প্রত্যাশী প্রফেসর ড. মাহাবুব-উল ইসলাম ডুমুরিয়া উপজেলার আটলিয়া ও মাগুরাঘোনা ইউনিয়নে মতবিনিময় ও গণসংযোগ করেছেন।
শনিবার (৬ অক্টোবর) দিনব্যাপী আঠারমাইল বাজার, বাদুড়িয়া মধ্যপাড়া, বাদুড়িয়া বাজার, আরশনগর নতুন বাজার, মালতিয়া, ১৮ মাইল বাজার, গোনিন্দকাটি, কাঁঠালতলা বাজার ও চুকনগর বাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে এ মতবিনিময় করেন।
মত বিনিময়কালে শেখ হাসিনা সরকারের সাফল্য ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- তুলে ধরে পুনরায় সকলকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা মাস্টার সিরাজুল ইসলাম, লুৎফার রহমান, শেখ ইসহাক আলী, শামসুর রহমান, ইয়াকুব মল্লিক, মোশারফ শেখ, শেখ ফজলে করিম, শেখ মুজিবুর রহমান, কাজী জসিম উদ্দিন মুক্ত, শেখ কামরুল ইসলাম, সম সিদ্দিকুর রহমান, হাফিজুর রহমান বাবু, ইলিয়াস শেখ, রফিজুল ইসলাম, জিয়া বিশ্বাস, শেখ ওলিয়ার রহমান, টুটুল শেখ, আরশাফ শেখ, মাসুম বিল্লাহ, শাহিনুর রহমান, আবু সাইদ, সোহাগ শেখ, বাবলুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *