ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় অনুদানের চেক বিতরণ করলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


December 4, 2021 10:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান শেখ নুরুল হক, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ মহিউদ্দিন হাসেমী তপু, প্রভাষক শেখ শরিফুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলার ৬০ জন ব্যক্তির মাঝে মাননীয় জাতীয় সংসদ সদস্য, সাতক্ষীরা-২ মহোদয় এঁর ঐচ্ছিক তহবিল হতে ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসময় দলীয় ও সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।