ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে পিএফজি’র ফলোআপ সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2021, 22:16

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে দি হাঙ্গার প্রোজেক্টের সহযোগিতায় পিএফজি এর ফলোআপ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বেলা ১১ টায় জেলা পরিষদ সদস্য মহিতুর রহমানের আশাশুনি বাজারস্থ কার্যালয়ে এ মিটিং অনুষ্ঠিত হয়।

পিএফজি উপজেলা কো-অর্ডিনেটর আব্দুস সামাদ বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু।
সভায় পিএফজি ও সুজনের সদস্য আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, পিএফজি’র এ্যাম্বাসেডর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এস কে হাসান, এ্যাম্বাসেডার গোলাম মোস্তফা ও দীপন কুমার মন্ডল, প্রেসক্লাব কোষাধ্যক্ষ এম এম নূর আলম, সদস্য জগদীশ কুমার মন্ডল, তানভীর রহমান রাজ, আল আমিন, ইমদাদুল ইসলাম, সাইমন ইসলাম, ফরহাদ, আনিছুর রহমান বাবলা, শেখ আরাফাত, হাবিবুল্লাহ বিলালী, সুরঞ্জনা সানা, অনিমা সরকার প্রমুখ অংশ নেন।
সভায় পিএফজি’র কার্যক্রম গতিশীল ও এলাকার সার্বিক কল্যাণে নিয়মিত কর্মসূচি বাস্তবায়ন করতে পৃথক ৩টি উপ কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *