ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় তিন দিনব্যাপী ৪র্থ উন্নয়ন মেলা সম্পন্ন

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 22:07

দেবহাটা প্রতিনিধি: ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ শ্লোগানকে সামনে রেখে দেবহাটায় তিন দিনব্যাপী উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ অক্টোবর) বিকালে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জিএম রবিন্দ্রনাথ দাশ। এ সময় আরো বক্তব্য রাখেন, দেবহাটা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মান্নান আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, প্রাণি সম্পদ অফিসার ডা. বিষ্ণুপদ, প্রকৌশলী মমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মীনী শিলা আক্তার, হাজী কেয়ামদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার প্রমুখ।
মেলার ৫৪টি স্টলের কৃতিত্বের ফলাফলের উপর ভিত্তি করে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রদর্শনীতে প্রথম পুরস্কার অর্জন করেন উপজেলা কৃষি অফিস ও ২য় পুরস্কার অর্জন করেন উপজেলা মৎস্য অফিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *