ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় প্রতিবন্ধী দিবসে র‌্যালি ও আলোচনা সভা


December 4, 2021 9:49 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : “কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও অংশগ্রহণ” ¯েøাগান সামনে রেখে দেবহাটায় প্রতিবন্ধী দিবস পালন করেছে ডিআরআরএ। শুক্রবার দাতা সংস্থা লিলিয়ানা ফন্ড্স এর সহযোগিতায় বে-সরকারি সংস্থা ডিআরআরএ’র বাস্তবায়নে বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শুরুতে ডিআরআরএ হাদিপুর আঞ্চলিক কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহা-সড়কের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে।

পরে হাদিপুর কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডিআরআরএ’র আঞ্চলিক পরিচালক (এডিএম) জিএম আনজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন ডিআরআরএ’র এডিএম (ফিন্যান্স) তরুন সরদার, সিবিআর কো-অডিনেটর অসিত দেবনাথ, ইনক্লুশেন ম্যানেজার নিলোৎপল মন্ডল প্রমুখ। এসময় ডিআরআরএ’র বিভিন্ন পর্যয়ের কর্মকর্তা, প্রতিবন্ধী শিশু ও প্রতিবন্ধী শিশুর অভিভাবকবৃন্দ অংশ গ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।