ঢাকাSaturday , 4 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

৫৩৫ পিস ইয়াবাসহ গ্রেফতার এক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 December 2021, 21:43

ডেস্ক রিপোর্ট : কলারোয়ার শাকদা খানপাড়া এলাকা থেকে ৫শ’ ৩৫ পিস ইয়াবাসহ মো. শেখ নাজমুল হক (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর সদস্যরা।

গ্রেফতারকৃত মো. শেখ নাজমুল হক কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নের পিছলাপোল শেখ পাড়া এলাকার শেখ তাহাজ্জত হোসেনের ছেলে। পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়। শনিবার রাতে র‌্যাব-৬ সাতক্ষীরা সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *