ঢাকাFriday , 3 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় কৃষকদলের বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2021, 22:10

সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকদলের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৪ টায় শহরের ইটাগাছা হাটের মোড়ে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।জেলা কৃষকদলের আহবায়ক আহসানুল কাদির স্বপনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হাবিব।

জেলা কৃষকদলের সদস্য সচিব শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মশিউল হুদা তুহিন, সাতক্ষীরা পৌর কৃষকদলের আহবায়ক শামিম কবির সুমন, কালিগঞ্জ উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনারুল ইসলাম, তালা উপজেলা কৃষকদলের সদস্য সচিব মামুনুর রহমান, আশাশুনি উপজেলা কৃষকদলের আহবায়ক আমীর হোসেন বাদশা, যুগ্ন আহবায়ক মিজানুর রহমান প্রমূখ।

বক্তারা এ সময়, বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তি এবং তিনি যাতে দ্রæত সময়ের মধ্যে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য বর্তমান সরকারের কাছে জোর দাবী জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *