ঢাকাFriday , 3 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাদাকাটিতে ফুটবল টুর্নামেন্টের ১ম রাউন্ডের খেলায় বুধহাটা যুব কিশোর সংসদ ফুটবল একাদশ জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2021, 21:58

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী কাদাকাটি যুব মজলিস ফুটবল মাঠে আটদলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের প্রথম খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কাদাকাটি যুব মজলিসের আয়োজনে খেলায় আশাশুনি উপজেলার বুধহাটা যুব কিশোর সংসদ ফুটবল একাদশ ও তালা উপজেলার দলুয়া কিরোন স্মৃতি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়। মনোমুগ্ধকর এই খেলায় প্রথমার্ধে উভয় দল ১টি করে গোল করতে সক্ষম হয়।

দ্বিতীয়ার্ধে উভয় দল আর কোন গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময়ে ১-১ এ সমতা বিরাজ করায় খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৪-৩ গোলের ব্যবধানে দলুয়া কিরোন স্মৃতি স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশকে পরাজিত করে বুধহাটা যুব কিশোর সংসদ ফুটবল একাদশ জয়লাভ করে। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আকর্ষণীয় এই খেলাটি উপভোগ করেন ও শুভ উদ্বোধন করেন, বিশিষ্ট সমাজসেবক ও কাদাকাটি যুব মজলিসের জমিদাতা একেএম ফজলুল হক। অবসারপ্রাপ্ত শিক্ষক ও সাবেক তুখোড় ফুটবল খেলোয়ার রজব আলী সরদারের সভাপতিত্বে এসময় সাবেক মেম্বর ইয়াকুব আলী বেগ, বিশিষ্ট সমাজসেবক শরিফুল ইসলাম খোকা, সাবেক সেনা সদস্য গোলাম রসূল, ইউপি সদস্য প্রার্থী আব্দুস সুবহান, জামের আলী বেগ, নাজমুল হোসেন রিপন, সাহেব আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কাদাকাটি যুব মজলিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর খেলাটি পরিচালনা করেন, মাশহুরুল হক সাজু, খায়রুল বাশার পল্টু ও মশিউর রহমান মোছেল। দর্শক নন্দিত এই খেলার ধারাভাষ্যে ছিলেন, শিক্ষক একরামুল হক ও শাহিন হোসেন।

আগামী ৫ ডিসেম্বর রবিবার বিকেলে একই মাঠে টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ফুটবল একাদশ ও পাইকগাছা উপজেলা কাটিপাড়া গোধূলী ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *