ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মণিরামপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 21:58

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: মণিরামপুরে ফরিদা বেগম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ফরিদা বেগম উপজেলার পাথালিয়া গ্রামের মৃত গোলাম সরদারের মেয়ে। কয়েক বছর আগে স্বামী সুলতান আলীর সাথে পৃথক হওয়ার পর একমাত্র ছেলে ফারুক হোসেনকে সাথে নিয়ে পাথালিয়া গ্রামে পিতার বাড়ির পাশে বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৬ অক্টোবার) সন্ধ্যায় নিজ বাড়ির শয়নকক্ষের আড়ার সাথে ফরিদা বেগমকে ঝুলতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, নিহত ফরিদা বেগমের স্বজনদের কাছ থেকে আমরা জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *