ঢাকাFriday , 3 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুজিব জন্মশত ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ দলীয় যুব ফুটবল টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 December 2021, 21:27

মুজিব জন্মশত ও মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ৮ দলীয় যুব ফুটবল টুর্নামেন্ট-২০২১ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরায় ক্যাথলিক মিশন মাঠে খ্রিষ্টীয় যুব সমাজ আয়োজিত ও জেলা খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি হেনরি সরকারের সার্বিক ততা¡বধায়নে সারাদিন ব্যাপী এ টুর্নামন্টে অংশ নেয় সাতক্ষীরা-১, সাতক্ষীরা-২, সেনেরগাতী, ধানদিয়া, জয়নগর, খোর্দ, কামারালি ও পাইকগাছা দল। নক আউট পদ্ধতির খেলায় ফাইনালে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হয় ধানদিয়া দল ও রানার আপ হয় পাইকগাছা দল।

খেলা শেষে চার্চের সহকারী পালক পুরোহিত ফাদার রিপন সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান ফুটবল দলগুলোর মধ্যে ট্রফি প্রদান করেন। খেলাটি পরিচালনা করেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আকবর আলি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, হেনরি সরদার, ডা: লুকাস পান্ডে, সেরাফিন রায়, শিমন মাখাল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *