ঢাকাThursday , 2 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চেতনানাশক দিয়ে সর্বস্ব লুটে নিয়েছে চোরের দল

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2021, 22:05

আব্দুল আজিজ, ঝাউডাঙ্গা প্রতিনিধি: খবারের সাথে কৌশলে চেতনা নাশক দিয়ে বাড়ির সবাইকে অচেতন করে স্বর্ণালংকার, নগদ টকাসহ সবকিছু লুট করে পালিয়ে গেছে এক দল চোর। ঘটনাটি গত বুধবার দিবাগত রাতে সদর উপজেলার মহোনপুর গ্রামে ঘটে।

মোহনপুর গ্রামের গৃহকর্তা আলাউদ্দীন সরদার জানান, গত ২ তারিখে বড়িতে এক নারীসদস্য ছাড়া অন্যরা সবাই বাইরে ছিলেন। এ সুযোগে দৃর্বত্তরা কৌশলে রান্না ঘরে প্রবেশ করে খাবারের সাথে চেতনা নাশক মিশিয়ে দেয়। গভীর রাতে উক্ত চোরের দল কৌশলে ঘরে প্রবেশ করে জমি বন্ধক থেকে ফেরত পাওয়া ২ লাখ টাকা ৬ ভরি স্বর্ণালংকার ও দামি কাপড় চোপড় নিয়ে পালিয়ে যায়।

অন্যদিকে গত ১১ নভেম্বর গভীর রাতে আব্দুল আজিজ সরদারের বড়িতে এক দল দুর্বত্ত প্রবেশ করে। পরে তারা কৌশলে ঘুমিয়ে থাকা বাড়ির সকল সদস্যদের নাকে চেতনা নাশক স্প্রে করে নগদ ১ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল, বিদেশী টর্চ লাইট, দামি শাড়ি কাপড়সহ ৪০ হাজার টাকার মালামাল নিয়ে নির্বিঘেœ পালিয়ে যায়।

এলাকায় একের পর এক চুরি, ছিনতাই সংঘটিত হচ্ছে। এলাকার উঠতি বয়সি যুবকদের একটা অংশ মাদকে আসক্ত হয়ে পড়েছে। এলাকাবাসি এসব বেআইনি কর্মকান্ড রোধে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *