ঢাকাThursday , 2 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রমজাননগরে নারীর প্রতি সহিংসতা রোধ কর্মসূচী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2021, 21:55

সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার রমজাননগর নারীর প্রতি সহিংসতা রোধে ১৬ দিনের কর্মসূচী শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রমজাননগর ইউনিয়ন পরিষদ হল রুমে কারিতাসের বাস্তবায়নে এবং কারিতাস অস্ট্রোলিয়া ও অস্ট্রোলিয়ান এইডের অর্থায়নে এ কর্মসূচির যাত্রা শুরু হয়। কারিতাসের প্রকল্প সমন্বয়কারী সিএমএলআরপি কমল কামিলুস গান্দাইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর মহিলা বিষয়ক অফিসার শাহানা আক্তার।

বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্যা জয়নুর বেগম, কারিতাসের সিনিয়র কর্মসূচী কর্মকর্তা সিএমএলআরপি সঞ্জিব মন্ডল, কন্যা শিশু প্রতিনিধি বিজলী মুন্ডা, নারী প্রতিনিধি মনোয়ারা বেমগসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাসের কর্মসূচী কর্মকর্তা সিএমএলআরপি সুমন কুমার মালাকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *