ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা-৪ আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশায় আতাউর রহমানের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 21:55

শেখ শাওন আহমেদ সোহাগ, কালিগঞ্জ: সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা শেখ আতাউর রহমান বিশাল মোটর শোভাযাত্রা করেছেন।
শনিবার (৬ অক্টোবর) সকালে কালিগঞ্জ ব্রিজ সংলগ্ন বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় কালিগঞ্জের মৌতলা, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর ও শ্যামনগর সদর, বংশীপুর, নওয়াবেঁকী, মুন্সীগঞ্জ, কলবাড়ি, নূরনগরসহ বিভিন্ন স্থানে পথসভা করেন আতাউর রহমান।
এসব পথসভায় আতাউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুত গতিতে সকল ক্ষেত্রে উন্নয়ন কাজ এগিয়ে চলেছে। বাংলাদেশের এ উন্নয়ন অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। নৌকার বিজয় মানে আমাদের বিজয়, বাঙালির বিজয়। নৌকা থাকলে দেশের উন্নয়ন হয়, আর নৌকা না থাকলে দেশ পিছিয়ে যায়। সুতরাং এদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে অবশ্যই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয়ের জন্য কাজ করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মাস্টার নরিম আলী, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খান আসাদুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছদরউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা খান আহছানউল্যাহ, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন্নাহার জেবু, যুব মহিলা লীগের সভাপতি ফাতেমা ইসলাম রিক্তা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক এসএম গোলাম ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গৌতম লস্কর, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুস সবুর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি খান জাহিদুর রহমান বাবু, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ ফাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *