ঢাকাThursday , 2 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটা উপজেলা চেয়ারম্যানের সাথে সদর ইউপির নির্বাচিত মেম্বরদের শুভেচ্ছা বিনিময়

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 December 2021, 21:34

নিজস্ব প্রতিনিধি : দেবহাটা উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমানের সাথে সদর ইউনিয়নের সকল ইউপি সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে সদর ইউনিয়নের নব-নির্বাচিত মেম্বরগণ একযোগে উপজেলা পরিষদে এসে এ শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সম্পাদক আলী মোর্ত্তোজা আনোয়ারুল হক, সদর ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ড মহিলা ইউপি সদস্য মাধুবী রানী, ৪,৫, ও ৬ ওয়ার্ড মহিলা ইউপি সদস্য জাহানারা বেগম, ৭,৮ ও ৯ ওয়ার্ড মহিলা ইউপি সদস্য রেহেনা পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য নুর হোসেন, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য এবাদুল ইসলাম, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য শরিফুল ইসলাম মোল্যা, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য কামাল হোসেন, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মাহাবুবুর রহমান বাবলু, ৭নং ওয়ার্ড ইউপি সদস্য আজগর আলী, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ডা. আব্দুল হাই।

এ সময় উপজেলা চেয়ারম্যান নব-নির্বাচিতদের মিষ্টিমুখ করান। এছাড়া আগামীদিনে বর্তমান সরকারের উন্নয়ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *