ঢাকাWednesday , 1 December 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় ঢাকা ওয়েভের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 1 December 2021, 22:13

আনন্দঘন পরিবেশে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে সাতক্ষীরায় ঢাকা ওয়েভের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে ৪.৩০ মিনিটে সাতক্ষীরায় ঢাকা ওয়েভের সাতক্ষীরা অফিসে কেক কেটে ঢাকা ওয়েভের ১ম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন অতিথিরা। এ সময় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
ঢাকা ওয়েভের সাতক্ষীরা প্রতিনিধি আলী মুক্তাদা হৃদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথিরা বলেন ‘হাটি হাটি পা পা করে অনলাইন পত্রিকা ঢাকা ওয়েভ ডট কম পাঠকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। সমাজের বিবেক ও দর্পণ হচ্ছে সাংবাদিকরা। ঢাকা ওয়েভ সমাজের নিপিড়িত, নির্যাতিত, মানুষের পাশে বন্ধুর মত দাড়িয়ে সব সময় সত্য ও ন্যায়ের পথে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় ,অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে।’

এ সময় শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি ও সাপ্তাহিক মুক্ত স্বাধীন পত্রিকার সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান আবুল কালাম, ইউনিয়নের সাধারণ সম্পাদক ও সময় বার্তা’র সম্পাদক জি.এম মোশাররফ হোসেন, কালের কন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মোশাররফ হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আহসানুর রহমান রাজীব, অগ্রসরের জেলা প্রতিনিধি আশরাফুজ্জামান মুকুল, সুপ্রভাত সাতক্ষীরার উপ-সম্পাদক মাজহারুল ইসলাম, সময় বার্তা’র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম, সুপ্রভাত সাতক্ষীরা প্রাফিক্স ডিজাইনার রমিজুল ইসলাম, মুক্ত খবরের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান, এস.এম শাহনেওয়াজ মাহমুদ রনি, শরিফুল ইসলাম জুয়েল প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *