ঢাকাTuesday , 30 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় বাসের চাকায় পিষ্ট হয়ে নিহত পথচারী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 November 2021, 22:26

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের নলতায় বাসের চাকায় পিষ্ট হয়ে উত্তম ঘোষ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি শ্যামনগর উপজেলার ব্রম্মশাসন এলাকার পঞ্চানন ঘোষের ছেলে। সূত্র জানান, উত্তম ঘোষ নিজ মোটরসাইকেলে মঙ্গলবার (৩০ নভেম্বর) সাতক্ষীরার দিক থেকে শ্যামনগরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেলা ১২ টার দিকে কালিগঞ্জের নলতার চৌমুহনী এলাকায় পৌঁছালে একটি ইজি বাইকের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যায়।

ওই সময়ে কালিগঞ্জ থেকে ছেড়ে আসা দ্রæতগামী একটি বাস (সাতক্ষীরা- জ ১১-০০০৫০) উত্তম ঘোষকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *