ঢাকাTuesday , 30 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 November 2021, 21:57

দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় আমন ধান ও চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দেবহাটা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ ২০২১-২০২২ এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. মুজিবর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা কৃষি অফিসার শরিফ মোহাম্মদ তিতুমীর। উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, পারুলিয়া খাদ্য গুদাম কর্মকর্তা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ এইচ সোহাগ, কৃষকলীগের আহŸায়ক ও ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, সদস্য সচিব আব্দুল্লাহ হিম সহ খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *