ঢাকাTuesday , 30 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাবুরায় নৌকার প্রার্থী লেনিনের নারী সমাবেশ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 30 November 2021, 21:49

আল-হুদা মালী, গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : আগামী ২৬ ডিসেম্বর গাবুরা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার গাবুরায় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় গাবুরা জি এল এম মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশের ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবদুল বারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাবুরা ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান জি এম শফিউল আযম লেনিন।

বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জি এম বাদশাহ আলম, শেখ মহাসিন আলম, জি এম ইমাম হোসেন। এ সময় সাবেক ইউপি সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আবদুল মান্নান (খোকা) সহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন গাবুরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহŸায়ক এস এম আতাউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *