ঢাকাSaturday , 27 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরা স্থল বন্দর আধুনিকায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2021, 22:24

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের আয়োজনে আয়োজনে শনিবার দুপুরে ভোমরা স্থলবন্দর সভাকক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. আলমগীর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ (অর্থ প্রশাসন) সদস্য ও যুগ্ন সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা- তুজ জোহরা, ভোমরা স্থল বন্দরের উপ-পরিচাকল (ট্রাফিক) মনিরুল ইসলাম, সহকারি পরিচালক (ট্রাফিক) মাহমুদুল হাসান, ভোমরা স্থল বন্দরের শুল্ক ষ্টেশন সহকারি কমিশনার আমির মামুন, ভোমরা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ- সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান নাসিম, সাংগঠনিক ও বন্দর সম্পাদক আমির হামজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্থল বন্দর ভবন চত্বরে অতিথিরা ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন, বাংলাদেশ স্থল বন্দর কর্তপক্ষ চেয়ারম্যানের একান্ত সচিব কবির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *