ঢাকাSaturday , 27 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

খাজরায় মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2021, 22:08

খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২২ উপলক্ষে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসিবে নৃপেন্দ্রনাথ মন্ডল স্থানীয় জনসাধারণ,ভোটার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরে তিনি সকলের সাথে কুশল বিনিময় করেন। শনিবার (২৭ নভেম্বর) বিকালে ইউনিয়নের ২নং ওয়ার্ডের খাজরা বাজারে ব্যাংক এশিয়া চত্বরের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দ মন্ডলের সঞ্চলানায় খাজরা বাজার কমিটির সভাপতি সাহিদুজ্জামানের সভাপতিত্বে এ নির্বাচনি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রেনাথ মন্ডল,বিশেষ অতিথি ভবেন্দ্রনাথ মন্ডল,শিক্ষক অরুন কুমার মন্ডল প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময় ঠাকুর দাস সানা,সুকান্ত রায়,আয়ুব আলী,আঃ রউফসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাচনি মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন,আমি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি হিসিবে দীর্ঘ দিন সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। আমি বাংলাদেশ আওয়ামী লীগের চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমি নির্বাচিত হলে মাদক মুক্ত যুব সমাজ গঠন,অসহায় মানুষের কল্যাণে সব সময় নিয়োজিত থাকব।
তিনি আরও বলেন,আমি নির্বাচিত হলে ইউনিয়নে কোন হানাহানি,সংঘাত হতে দেব না। আমি নিজেই কৃষি কাজ করি। কৃষকদের যথাযথ উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব। তিনি সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *