ঢাকাSaturday , 27 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে মুক্তিযোদ্ধা কমান্ডের বিশেষ সভায় হামলার নিন্দা ও শাস্তির দাবী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 November 2021, 22:06

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের বিশেষ সভায় খাজরা ইউনিয়ন কমান্ডারের উপর সন্ত্রাসী হামলায় নিন্দা, ক্ষোভ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সাবেক উপজেলা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম, লিয়াকত আলী, নাজিমুদ্দিন, জোমায়েত আলী, মুনছুর রহমান, দীনেশ চন্দ্র মন্ডলসহ প্রত্যেক ইউনিয়ন কমান্ডার ও ডেপুটি কমান্ডারবৃন্দ।

সভায় খাজরা ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এবাদুল মোল্যার উপর সন্ত্রাসী হমলায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বিজয় মাসপূর্ব একজন বীর মুক্তিযোদ্ধাকে অহেতুক সন্ত্রাসী হমলায় রক্তাক্ত জখম করায় উপজেলার সকল পর্যায়ের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ভীষনভাবে ক্ষুব্ধ। মুক্তিযোদ্ধাগণ সকল সময়, সকল ক্ষেত্রে দেশে প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। সভায় বক্তাগন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ এর দৃষ্টি আকর্ষণ করে বলেন, জগন্যতম এহেন সন্ত্রসী হামলায় প্রকৃত জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে এ ন্যক্কারজনক ঘটনা ভবিষ্যতে যেন আর কেউ না ঘটায় সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *