ঢাকাFriday , 26 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচে ওল্ড টাইগার ক্রিকেট একাদশ জয়ী

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2021, 22:41

নিজস্ব প্রতিনিধি : আশাশুনি সদরে ফ্রেন্ডশিপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ নভেম্বর) সদর কালী মন্দির (গাছতলা) প্রাঙ্গণে অনুষ্ঠিত খেলায় অংশগ্রহণ করে ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ও ইয়াং লায়ন্স ক্রিকেট একাদশ। টসে জিতে ইয়াং লায়ন্স ক্রিকেট একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩৯ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ওল্ড টাইগার ক্রিকেট একাদশ ৪ উইকেট হারিয়ে ৪০ রান করে বিজয়ী হয়।
খেলায় ম্যান অফ দা ম্যাচ হয়েছে রমেন বৈদ্য। খেলা পরিচালনা করেন প্রকাশ সরদার ও মিহির রায়। ধারাভাষ্যে ছিলেন সুব্রত মন্ডল ও সঞ্জয় শীল। খেলায় পুরষ্কার স্পন্সর করেন আশাশুনি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হোসেনুজ্জামান হোসেন। খেলা শেষে বিজয়ী অধিনায়ক কবি আবু বক্কর সিদ্দিকের হাতে পুরস্কার তুলে দেন ব্যাংকার অনাথ বন্ধু চক্রবর্তী, শিক্ষক দেবাশীষ মন্ডল, পঞ্চানন বিশ্বাস, মেম্বার পদপ্রার্থী আশীষ কুমার মন্ডল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *