ঢাকাFriday , 26 November 2021
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে ভূমিহীন পরিবার উচ্ছেদ চেষ্টায় আদালতে মামলা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 November 2021, 22:39

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মিত্রতেতুলিয়া গ্রামের অসহায় দীনমজুর ভূমিহীন পরিবারকে ভিটাবাড়ী থেকে দখল উচ্ছেদের জন্য আদালতে মামলা। গত ১৪ নভেম্বর বিজ্ঞ অতিঃ জেলা ম্যাজিট্রেট আদালত সাতক্ষীরা পিটিশন ৮২২/২১ নং মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানাগেছে ব্রাহ্মণ তেতুলিয়া গ্রামের মৃত মকবুল মোড়লের ছেলে আব্দুর রাজ্জাক পাশ্ববর্তি মিত্রতেতুলিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে ইয়াকুব আলীর দুই ছেলে রবিউল ইসলাম ও নুর ইসলামের নামে উদ্দেশ্যে প্রণোদিত ভাবে মামলা দায়ের করেন।

এদিকে তেতুলিয়া মৌজার ০১নং খাস খতিয়ান ভুক্ত ৬শতক জমিতে বসবাসের ঘর নির্মাণ করে এক বছরের অধিক সময় ্ইয়াকুব গং এর দুটি পরিবার শান্তিপূর্নভাবে বসবাস করে আসছে। এর মধ্যে ভূমিহীন পরিবারটি উচ্ছেদের জন্য কয়েকদফা হামলা মামলা চালানো হয়েছে। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান দীপংকর কুমার সরকারের দুরদর্শি ভূমিকায় পরিবারটি আজও বসবাস করতে পারছে। এ ব্যাপারে মামলার বাদী আব্দুর রাজ্জাকের সাথে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *