ঢাকাSaturday , 6 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন: সভাপতি আব্দুল্লাহ, সম্পাদক সাদ্দাম

admin ঢাকা
আপডেট: 6 October 2018, 02:15

ডেস্ক রিপোর্ট: তালা সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সকলের সম্মতিতে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে সদস্যরা হলেন, সভাপতি আব্দুল্লাহ, সহ-সভাপতি মো. বিল্লাল সরদার ও মো. ইকবাল সরদার। সাধারণ সম্পাদক মো. সাদ্দাম সরদার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন সরদার। সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল সরদার ও আ. হামিদুর রহমান।
শুক্রবার (৫ অক্টোবার) বিকাল ৫টায় ইউনিয়ন যুবলীগের আয়োজনে খানপুর নতুন বাজার মাঠে সম্মেলন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক সরদার কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবলীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে কোন গোষ্ঠী যেন দেশে অস্থতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেজন্য যুবলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে শেখ হাসিনাকে বিজয়ী করে ঘরে ফিরতে হবে।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কাজী নজরুল ইসলাম হিল্লোল। তিনি বলেন, দলকে শক্তিশালী ও গতিশীল করতে আমাদের যা যা করণীয় তা করতে হবে। দলের প্রত্যেক নেতাকর্মীকে আগামী নির্বাচনের জন্য এখনই প্রস্তুতি নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শহিদুল খা।
এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হায়দার হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বারিক সরদার, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রাজ্জাক হোসেন, ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইয়াছিন হোসেন, সাবেক ইউপি সদস্য আব্দুল গফুর সরদার, ইউনিয়ন যুবলীগ নেতা জাহাঙ্গীর, মঈন, আছাদ, হিমেল, আক্তার, সরদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *